Dhaka ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম – সময়ের কথা ২৪

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ Time View

অনলাইন ডেস্ক : এক সিনেমা মুক্তি না পেতেই নতুন আরেক ছবিতে একসঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও সিয়াম আহমেদ। রায়হান রাফীর ‘আন্ধার’-এ অভিনয় করেছেন তারা। এটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যেই এবার শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় সিনেমা ‘আবার দেখা হলো’য় যুক্ত হচ্ছেন এই তিন তারকা।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। সেই মোতাবেক ছবিটি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। এতে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সিয়াম।

১০ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হবে ছবিটির শুটিং। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড ও চরকি যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে। এরই মধ্যে শুটিংয়ের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্মাতা ও প্রযোজনাসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আবার দেখা হলো’।

যদিও সিনেমাটি নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটে আছেন নির্মাতা-শিল্পীরা। অভিনেত্রী নাজিফা তুষিকে ফোন করা হলে ঢাকা পোস্টকে জানান, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। অন্যদিকে নির্মাতা শঙ্খ দাশগুপ্তও রয়েছেন চুপ।

প্রসঙ্গত, ‘আন্ধার’ আগামী বছরের ২৬ মার্চ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা। ফলে পরপর দুটি সিনেমায় এই তিন তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় থাকবেন দর্শকেরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম – সময়ের কথা ২৪

Update Time : ০৪:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬