Dhaka ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • Update Time : ০২:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের মহানগর ডিবি ও রাজপাড়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার আদর্শ গ্রামের মো: শামীম শেখের ছেলে মো: জাকির হোসেন (৩৭)-কে গ্রেপ্তার করে। এসময় জাকিরের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৪ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্যে, আসামি জাকিরের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় ১টি মাদক মামলা রয়েছে।

অপরদিকে, রাজপাড়া থানা পুলিশ একই তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে দাশপুকুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মো: সৈয়দ আলীর ছেলে মো: রুম্মান আলী (৩৬) এবং একই থানার কেশবপুর গ্রামের মৃত সামসুল আলমের ছেলে খন্দকার শাকিল হোসেন পলাশ (৪৫)-কে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্যে, আসামি রম্মানের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি মামলা রয়েছে। এছাড়াও আসামি শাকিল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় ৭টি মাদক মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

Update Time : ০২:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬