Dhaka ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ এগ্রোইকোলজির প্রসার ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের আহ্বান নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি ডায়লগ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ লালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

এবার নির্বাচনে অংশ নিচ্ছেন টেনিস তারকা সানিয়া মির্জা

  • Reporter Name
  • Update Time : ০১:১৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : ভারতের টেনিস প্রশাসনে যুক্ত হওয়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন দেশটির সাবেক তারকা খেলোয়াড় সানিয়া মির্জা। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) আসন্ন নির্বাচনের আগে ‘স্পোর্টস পারসন অব আউটস্ট্যান্ডিং মেরিট’ (এসওএম) শ্রেণিতে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। একই শ্রেণিতে মনোনয়ন দিয়েছেন ভারতের সাবেক টেনিস তারকা মহেশ ভূপতিও।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৭ নভেম্বর এসওএম নির্বাচন সামনে রেখে সানিয়া ও ভূপতিসহ আট সাবেক খেলোয়াড় মনোনয়ন জমা দিয়েছেন। অন্য প্রার্থীরা হলেন অঙ্কিতা ভাম্বরি, ভারতের বর্তমান ডেভিস কাপ কোচ আশুতোষ সিং, গৌরব নাতেকর, জানকি কৃষ্ণমূর্তি, শালিনী ঠাকুর চাওলা এবং বর্তমান বিলি জিন কিং কাপ দলের অধিনায়ক বিশাল উপ্পল।

এআইটিএর নির্বাহী কমিটির নির্বাচনেও মনোনয়ন দিয়েছেন সানিয়া। এই নির্বাচনে তার সঙ্গে প্রার্থী হয়েছেন মহেশ ভূপতি, অঙ্কিতা ভাম্বরি, জানকি কৃষ্ণমূর্তি ও বিশাল উপ্পল।

এআইটিএর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার আলোচনায় ছিলেন ভারতের আরেক টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। পশ্চিমবঙ্গ টেনিস অ্যাসোসিয়েশন তার প্রার্থিতাকে সমর্থন করেছিল। তবে এসওএম মনোনয়ন তালিকায় পেজের নাম নেই। ফলে বর্তমান যোগ্যতার নিয়ম অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তার জন্য কার্যত বন্ধ হয়ে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিচালনা আইন ও বিধি অনুসারে জাতীয় ক্রীড়া সংস্থার পদে নির্বাচনে অংশ নিতে রাজ্য ক্রীড়া সংস্থার কোনো পদে অন্তত এক মেয়াদ দায়িত্ব পালনের শর্ত রয়েছে। পেজ সেই শর্ত পূরণ করেননি। তবে তিনি আগামী ২৭ নভেম্বর এআইটিএ নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে অংশ নিতে পারবেন।

ক্রীড়া প্রশাসনে আন্তর্জাতিক পর্যায়ে খেলা সাবেক খেলোয়াড়দের যুক্ত করার পক্ষে মত দিয়েছেন মহেশ ভূপতি। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, প্রতিটি ক্রীড়া সংস্থায় সর্বোচ্চ পর্যায়ে খেলা খেলোয়াড়দের থাকা প্রয়োজন, যাতে তারা সংশ্লিষ্ট খেলাটির উন্নয়নে অবদান রাখতে পারেন। উদাহরণ হিসেবে ভারতের ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপীচাঁদের অবদানের কথা উল্লেখ করেন তিনি।

এআইটিএর সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী, এসওএম শ্রেণি থেকে সাধারণ পরিষদে চারজন প্রতিনিধি নির্বাচিত হবেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী থাকবেন। এ ছাড়া ১৫ সদস্যের নির্বাহী কমিটিতে এই শ্রেণি থেকে একজন পুরুষ ও একজন নারী প্রতিনিধি নির্বাচিত হবেন।

আগামী ৭ নভেম্বর এসওএম নির্বাচন এবং ২৭ নভেম্বর এআইটিএর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সানিয়া ও ভূপতির মনোনয়ন ভারতীয় টেনিসের পরিচিত মুখদের প্রশাসনে আসার সুযোগ তৈরি করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

এবার নির্বাচনে অংশ নিচ্ছেন টেনিস তারকা সানিয়া মির্জা

Update Time : ০১:১৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬