Dhaka ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৭ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে বিনোদপুর বাজার পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তিনি বিনোদপুর বাজার এলাকার মার্কেট পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বিনোদপুরের সিটি মার্কেটে বাজার সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের সম্ভাবনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এ সময় ব্যবসায়ীরা রাসিক প্রশাসককে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরো বলেন, নগরীর ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখা প্রয়োজন। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের মাধ্যমে একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করছে।

তিনি আরও বলেন, নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এবং ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় সভায় বক্তব্য দেন মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন বাবু, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক বরজাহান আলী, সমিতির সাবেক সভাপতি শাহজাহান আলী, বিশিষ্ট ব্যবসায়ী রব্বান আলী ও সাইদুর রহমান। এ সময় বাজার সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও ফুটপাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদর রহমান ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া মতিহার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক লিটনুর রহমান লিটন, ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সভাপতি আজাদ আলী ও সাধারণ সম্পাদক আব্বাস আলী, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামিল ও সাধারণ সম্পাদক শাহাদ আলী, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান আলী; ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক মুকুল আলী, ২৮ নম্বর ওয়ার্ড (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

Update Time : ০৮:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬