Dhaka ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে যা বললেন পরীমনি

  • Reporter Name
  • Update Time : ১০:০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : ব্যবসায়ী নাসির ইউ আহমেদের করা মামলায় হাজিরা না দেওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ আদেশের পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজির হওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে মামলাটি ঘিরে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।

পরোয়ানা জারির বিষয়ে পরীমনি বলেন, বৃহস্পতিবার আদালতে যাবেন। যেহেতু পরোয়ানা জারি হয়ে গেছে, তাই এ ছাড়া তাঁর আর কিছু করার নেই।

মামলার কারণে জীবনের বিভিন্ন ক্ষেত্রে চাপের মুখে পড়ছেন বলেও অভিযোগ করেন পরীমনি। তাঁর ভাষ্য, এ পরিস্থিতি তাঁর জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। মামলার তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, তদন্ত যথাযথভাবে হওয়া প্রয়োজন। এভাবে মামলাটি কত দিন চলবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এদিন বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করে। অন্যদিকে, পরীমনির আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। পরে বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে আদালত তাঁর জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এর আগে ২০২৫ সালের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। সেদিনও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ২০২৪ সালে পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন দেন। তবে অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনি ও জিমিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। ওই বছরের ২৫ জুন তাঁরা আদালতে হাজির হয়ে জামিন পান।

২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের তৎকালীন সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। অন্য দুই আসামি হলেন পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

মামলার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ দাবি করেন, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরীমনি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে গিয়ে অ্যালকোহল পান করেন। এ সময় ক্লাবের ভেতরে তাঁদের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। আদালতে এসব অভিযোগের বিচার চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে যা বললেন পরীমনি

Update Time : ১০:০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬