অনলাইন ডেস্ক : হ্যালোইনের দিন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন হলিউডের বর্ষীয়ান পরিচালক মাইকেল মান। শুটিং রেঞ্জে অনুশীলনের সময় দুর্ঘটনাবশত নিজের পায়ে গুলি লাগে ‘হিট’খ্যাত এই নির্মাতার।
শনিবার বিকেলে লস অ্যাঞ্জেলেসের একটি শুটিং রেঞ্জে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান পুলিশ ও জরুরি সেবাকর্মীরা। পরে অ্যাম্বুল্যান্সে করে মাইকেল মানকে হাসপাতালে নেওয়া হয়।
তবে পরিচালকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন তাঁর প্রতিনিধি। তিনি জানান, মাইকেল মানের অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসা শেষে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। পুলিশও ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে নিশ্চিত করেছে।
‘হিট’, ‘থিফ’, ‘দ্য ইনসাইডার’ ও ‘কল্যাটারাল’-এর মতো সিনেমা নির্মাণের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন মাইকেল মান। বর্তমানে নিজের জনপ্রিয় সিনেমা ‘হিট’-এর সিক্যুয়েল ‘হিট ২’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। আগামী বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
Views: 8
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 






















