Dhaka ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত প্রাঙ্গণে পরীমণির গায়ে হাত, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। এ সময় ওই সাংবাদিককে উদ্দেশ করে গালাগাল করার পাশাপাশি দেখে নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সেদিন মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে যান পরীমনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি অভিযোগ করেন, সংবাদকর্মীদের মধ্য থেকে এক ব্যক্তি তাঁর গায়ে হাত দিয়েছেন।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে পরীমনি বলেন, তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। তোমাদের ক্যামেরায় ফুটেজ আছে না? তোমরা ফুটেজ দেখে ওই ছেলেটাকে খুঁজে বের করবা।’ এ সময় ওই সাংবাদিককে গালাগাল করেন তিনি। পরে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাংবাদিকরাও মেয়েদের গায়ে হাত দেয়, কত বড় সাহস।

এদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরীমনি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)।

আইনজীবী জানান, আগের দিন বুধবার (৪ নভেম্বর) আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। বৃহস্পতিবার তিনি স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, বুধবার মামলাটিতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ওই দিন বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করে। অন্যদিকে পরীমনির আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে পরীমনি আদালতে হাজির হতে পারেননি। পরে বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে তাঁর জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আদালত প্রাঙ্গণে পরীমণির গায়ে হাত, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

Update Time : ০৮:০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬