Dhaka ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল দলে পাঁচ নতুন মুখ, আছেন ভিনিসিয়ুস-এনদ্রিক

  • Reporter Name
  • Update Time : ০৬:০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৮ Time View

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে নতুন প্রজন্মের দল গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। সেই পরিকল্পনার অংশ হিসেবে বছরের শেষ দুই প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ।

জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দলে প্রথমবার ডাক পেয়েছেন পাঁচ ফুটবলার। তরুণদের প্রাধান্য দিলেও আক্রমণভাগে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এনদ্রিক ও এস্তেভাওয়ের মতো পরিচিত মুখ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিও ডি জেনিরোতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে দল ঘোষণা করেন আনচেলত্তি। আগামী ১৪ নভেম্বর জাপান এবং ১৭ নভেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে। এর মধ্য দিয়েই ২০২৬ সালের আন্তর্জাতিক সূচি শেষ করবে ব্রাজিল।

এবারের দলে সবচেয়ে বড় চমক পাঁচ নতুন মুখ। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটির অ্যালান, করিন্থিয়ান্সের আন্দ্রে লুইজ, ক্রুজেইরোর জনাথন জেসুস এবং শাখতার দোনেৎস্কের মারলন গোমেস ও আলিসন সান্তানা। এই ফুটবলারদের পরখ করে দেখার পাশাপাশি ২০২৮ সালের কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গড়তে চান আনচেলত্তি।

তরুণদের প্রতি আস্থার বিষয়টি এবারের দলেও স্পষ্ট। ঘোষিত ২৬ ফুটবলারের মধ্যে ১৫ জনের বয়স ২৩ বছরের কম। অলিম্পিকে খেলার বয়সসীমার মধ্যে আছেন আরও নয়জন। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলের গড় বয়স ছিল ২৯ দশমিক ৬ বছর। সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তা কমে হয়েছিল ২৪ দশমিক ৬ বছর। এবার সেই গড় আরও কমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৬ বছরে।

দল ঘোষণার পর আনচেলত্তি জানান, ভবিষ্যতের কথা মাথায় রেখেই তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে। নতুন প্রজন্ম গড়ে তোলার জন্য এখনই উপযুক্ত সময় বলে মনে করেন তিনি। জনাথন জেসুসকে শক্তিশালী ও দ্রুতগতির ডিফেন্ডার হিসেবে প্রশংসা করেছেন ব্রাজিল কোচ। অন্যদিকে মাঝমাঠে মারলন গোমেসের গতিশীলতাও তার নজর কেড়েছে।

এবারের দল নির্বাচনে ব্রাজিলের ঘরোয়া ফুটবলের পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়েছে। দেশটির শীর্ষ লিগে শিরোপার লড়াইয়ে থাকা ফ্লামেঙ্গো ও পালমেইরাসের কোনো ফুটবলারকে ডাকেননি আনচেলত্তি। অন্য ব্রাজিলিয়ান ক্লাবগুলো থেকেও সর্বোচ্চ একজন করে খেলোয়াড় নেওয়া হয়েছে। সিবিএফের জাতীয় দলের পরিচালক রদ্রিগো কায়েতানো জানিয়েছেন, মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ক্লাবগুলোর ক্ষতি এড়াতেই এই সিদ্ধান্ত। সব মিলিয়ে ঘরোয়া লিগ থেকে দলে জায়গা পেয়েছেন ছয় ফুটবলার।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। এরপর থেকেই নতুন প্রজন্মের দল গঠনে মনোযোগ দিয়েছেন আনচেলত্তি। সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচে ১-১ গোলে ড্র ও আরেকটিতে ৪-২ গোলে জয় পায় তার দল। পরে ভারতের বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে নেয় তারা।

এবার সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বছরের শেষ আন্তর্জাতিক বিরতি শুরু করবে ব্রাজিল। বাংলাদেশ সময় ১৪ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে সেই ম্যাচ। এরপর ১৭ নভেম্বর বিকেল ৪টায় স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে আনচেলত্তির দল।

গোলরক্ষক: বেন্তো (আল নাসর), লুকাস পেরি (তোরিনো), পেদ্রো মরিসকো (কোরিতিবা)।

ডিফেন্ডার: আর্তুর দিয়াস (আথলেতিকো পারানায়েন্স), কার্লোস অগুস্তো (ইন্টার মিলান), দগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস (আর্সেনাল), জাইর কুনিয়া (নটিংহাম ফরেস্ট), জনাথন জেসুস (ক্রুজেইরো), ভান্দারসন (মোনাকো), ভিতর রেইস (ম্যানচেস্টার সিটি), ওয়েসলি (রোমা)।

মিডফিল্ডার: আন্দ্রে লুইজ (করিন্থিয়ান্স), আন্দ্রেই সান্তোস (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গিমারায়েস (আর্সেনাল), দানিলো সান্তোস (বোটাফোগো), গ্যাব্রিয়েল বোনতেম্পো (সান্তোস), জোয়াও গোমেস (অ্যাস্টন ভিলা), মারলন গোমেস (শাখতার দোনেৎস্ক)।

ফরোয়ার্ড: আলিসন সান্তানা (শাখতার দোনেৎস্ক), অ্যালান (ম্যানচেস্টার সিটি), এনদ্রিক (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও (চেলসি), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ব্রাজিল দলে পাঁচ নতুন মুখ, আছেন ভিনিসিয়ুস-এনদ্রিক

Update Time : ০৬:০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬