Dhaka ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা?

  • Reporter Name
  • Update Time : ১১:১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১০ Time View

অনলাইন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ নিয়ে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। ছবিটিতে শাকিবের বিপরীতে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেতে পারে সিনেমাটি। তবে শাকিবের নায়িকা হিসেবে কিনজার অভিনয়ের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

পাকিস্তানের টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। এর আগে টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেত্রী। মাত্র ১৭ বছর বয়সে মডেলিংয়ের পাশাপাশি বেতারের অনুষ্ঠান উপস্থাপনার কাজেও যুক্ত হন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল কিনজার। সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে বিনোদনজগতে নিজের অবস্থান তৈরি করেন।

কিনজার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য আসে ২০১৮ সালে প্রচারিত ‘ইশক তামাশা’ ধারাবাহিকের মাধ্যমে। এতে রুশনা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। নেতিবাচক চরিত্রে অভিনয় করেও প্রশংসা পান কিনজা। এ কাজের জন্য পাকিস্তানের হুম অ্যাওয়ার্ডে নেতিবাচক চরিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়নও পেয়েছিলেন তিনি।

এরপর একের পর এক টেলিভিশন নাটকে অভিনয় করে নিজের পরিচিতি বাড়িয়েছেন কিনজা। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গুল-ও-গুলজার’, ‘দিওয়ার-ই-শাব’, ‘সংসার’, ‘মোহাব্বত তুম সে নাফরাত হ্যায়’, ‘ফারায়েব’, ‘দলদল’, ‘সিরাত’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’ ও ‘হুক’। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি।

পাকিস্তানের লাহোরে বেড়ে ওঠা কিনজার পরিবারের সঙ্গে বিনোদনজগতের আগে থেকে কোনো সংশ্লিষ্টতা ছিল না। নিজের আগ্রহ, পরিশ্রম ও নিয়মিত কাজের মধ্য দিয়ে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন। টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কাট্টার করাচি’ ও ‘শারোজ’।

এবার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধার গুঞ্জন কিনজার ক্যারিয়ারে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে ‘মহব্বত’ সিনেমায় তাঁর অভিনয়ের বিষয়টি এখনো চূড়ান্ত নয়। নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত শাকিবের সম্ভাব্য নায়িকা হিসেবে কিনজা হাশমির নামটি গুঞ্জন হিসেবেই থাকছে।

Post Views: 12

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা?

Update Time : ১১:১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬