মোহা. আসলাম আলী, বাঘা: “করবো সমবায়” গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ এর সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শুরু করে বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ র্যালিতে উপজেলা বির্বাহী অফিসার তকি ফয়সাল তালুকদারসহ প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার। অনুষ্ঠানের প্রধান অতিথি (চারঘাট- বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বিশেষ কারণে উপস্থিত ছিলেন না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য নুরুজ্জামান খান মানিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু।
বক্তারা, সমবায় আন্দোলনের গুরুত্ব ও জাতীয় অর্থনীতিতে এর বহুমাত্রিক ভূমিকার কথা তুলে ধরে একটি সমৃদ্ধ ও সমবায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আরও উপস্থিত ছিলেন, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও পৌর বিএনপির সাবেক সাধারণত সম্পাদক সুরুজ্জামান সুরুজ, উপজেলা জিয়া পরিষদের নেতা বাবুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গড়গড়ি উচ্চ বািদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকসহ উপজেলার সমবায় সমিতির সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সমবায়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
Views: 20
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 


















