Dhaka ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে যা বললেন পরীমনি আট মাসে বিদ্যুতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার : বিদ্যুৎমন্ত্রী

ভাইরাল পরীমণির ভিডিও, জানা গেল সঙ্গীর পরিচয়

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১০ Time View

অনলাইন ডেস্ক : জন্মদিনের দুই সন্তান ও প্রিয়জনদের নিয়ে চিত্রনায়িকা পরীমণি মেতে উঠেছিলেন শিউলি সন্ধ্যায়। ঘটনা গেল ২৪ অক্টোবরের। আর সেই আয়োজনে বিশেষ কিছু থাকবে না তা কি হয়। জন্মদিনের জমকালো আয়োজন, সংগীতের তালে নাচ আর ভক্তদের উচ্ছ্বাস- সব মিলিয়ে আবারও আলোচনায় হালের জনপ্রিয় এই অভিনেত্রী।

ইতিমধ্যেই জন্মদিনের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে পরীমণির সঙ্গে নাচতে দেখা গেছে এক ব্যক্তিকে। কে তিনি, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।

এবার তুলনামূলক ঠান্ডা মেজাজের সংগীতের তালে নাচতে দেখা গেছে পরীকে। গতকাল বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুকে নাচের ভিডিওটি পোস্ট করেন তিনি। এতে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে সংগীতের তালে নাচের মুদ্রা দিচ্ছেন অভিনেত্রী। তাদের নাচ উপভোগ করছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ভিডিও’র শেষে পরীর সঙ্গে নাচে অংশ নেন আরও কয়েকজন।

ভিডিওটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’ প্রকাশের পর নেটদুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। মাত্র এক ঘণ্টায় এর ভিউ চার লাখ ছাড়িয়ে যায়। ভিডিওর নিচে ভক্তদের নানা মন্তব্যও চোখে পড়ে।

জানা গেছে, ভিডিওতে পরীর নাচের সঙ্গী গোলাম হোসেন কিবরিয়া। তিনি একজন ড্যান্স কোরিওগ্রাফার। নিজের ড্যান্স প্রতিষ্ঠান ছাড়াও তার একটি ফ্যাশন হাউজ রয়েছে। দীর্ঘদিন ধরে পরীমণির সঙ্গে তার ভালো একটা সম্পর্ক। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেছে। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও জানা গেছে।

এদিকে জন্মদিনের অনুষ্ঠানে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন পরী। তারেক রহমানের পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারজানা’। এর শুটিংয়ের কাজও অনেকখানি সম্পন্ন হয়েছে। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।

Post Views: 6

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

ভাইরাল পরীমণির ভিডিও, জানা গেল সঙ্গীর পরিচয়

Update Time : ০৩:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬