স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার (২৬ অক্টোবর) আনুমানিক রাত ১১:৪৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল চারঘাট থানাধীন পল্টন আমবাগান নামক এলাকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০৫ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন
এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 






















