Dhaka ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী ‘বেতনের কথা বলতেই বের করে দেওয়া হয়’, পারিশ্রমিকের জন্য কী হয়েছিল ছোটপর্দার

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০২:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ০ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ কোডিনযুক্ত কাশির সিরাপ ও বিদেশি মদ উদ্ধার করেছে এসআরবি-৫। বুধবার (৪ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার কিশোরপুর মালোপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫৩ বোতল ইস্কাফ, ৩৯ বোতল উইন সেরেক্স কাশির সিরাপ, ১৮০ মিলিলিটারের চার বোতল ও ৩৭৫ মিলিলিটারের পাঁচ বোতল ওল্ড মঙ্ক রাম, ১৮০ মিলিলিটারের ১০ বোতল মাউন্টেন ওক হুইস্কি এবং ৭৫০ মিলিলিটারের দুই বোতল অফিসার্স চয়েস হুইস্কি।

অভিযান চালিয়ে আশপাশে খোঁজাখুঁজি করেও এসব মাদকদ্রব্যের কোনো মালিককে পাওয়া যায়নি। পরে পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকা তৈরি করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

এসব মাদকদ্রব্য পরবর্তী সময়ে বাঘা থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। মাদকদ্রব্যের মালিকের সন্ধানে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

Update Time : ০২:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬