স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের মহানগর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (২৬ অক্টোবর) বেলা আনুমানিক সোয়া ১২টার দিকে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মতিহার থানার মাসকাটাদীঘি (বিনোদপুর বাজার) গ্রামের মো: হারুনুর রশিদের ছেলে মো: নাজিবুল ইসলাম (৩৩)-কে গ্রেপ্তার করে। এসময় নাজিবুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 






















