স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের দামকুড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মোনোড্রিল সিরাপসহ ১৫ মাদক মামলার আসামি ১ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে দামকুড়া থানা পুলিশ সোনাইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত একরাম আলীর ছেলে মো: রাজন আলী (৪৪)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ বোতল মোনোড্রিল সিরাপ উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রাজন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা ও রাজশাহী মহানগরী পুলিশ আইনে ১টি নন-এফআইআর প্রসিকিউশন রয়েছে।
আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 






















