Dhaka ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

মডেলকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ – সময়ের কথা ২৪

  • Reporter Name
  • Update Time : ০৫:৩২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৪৪ Time View

অনলাইন ডেস্ক : ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-খ্যাত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকাঙ্ক্ষা চৌধুরীকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পুনেতে নবরাত্রির একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আয়োজকদের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়া, অব্যবস্থাপনা, প্রচারে অনুমতি ছাড়া তাঁর ছবি ব্যবহার এবং জোর করে গাড়িতে তোলার অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই মডেল।

আকাঙ্ক্ষা জানান, অনুষ্ঠানের আয়োজক দলের তিন সদস্যের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তাঁদের বয়স আনুমানিক ১৮ বছর বলে দাবি করেন তিনি। পুনের পেডকর গ্রাউন্ডসে আয়োজিত অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা ছিল বলেও অভিযোগ করেন এই মডেল।

তাঁর ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল রাত সাড়ে ১০টার মধ্যে। কিন্তু নির্ধারিত সময় পর্যন্ত তাঁকে নিতে কেউ আসেননি। পরে একপর্যায়ে তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আকাঙ্ক্ষার দাবি, সঙ্গে নিজের টিম না থাকায় এবং নিরাপত্তাহীনতা বোধ করায় তিনি গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান। কিন্তু আয়োজকেরা তাঁর আপত্তিকে গুরুত্ব দেননি।

পুরো ঘটনাকে অপহরণের মতো পরিস্থিতি হিসেবে বর্ণনা করে আকাঙ্ক্ষা জানান, গাড়ি না থামানোয় বাধ্য হয়ে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের চড় মারেন। এরপর গাড়িটি থামে বলে তাঁর দাবি।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আকাঙ্ক্ষা জানিয়েছেন, তিনি এর প্রতিবাদ জানাবেন এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। পারিশ্রমিক না দেওয়া, প্রচারের কাজে তাঁর ছবি ব্যবহার এবং জোর করে গাড়িতে তোলার অভিযোগগুলোকে তিনি গুরুতর বলে উল্লেখ করেছেন।

এদিকে আকাঙ্ক্ষার অভিযোগের বিষয়ে অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: এই সময়

Post Views: 6

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

মডেলকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ – সময়ের কথা ২৪

Update Time : ০৫:৩২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬