Dhaka ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ০২:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৪০ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের মহানগর ডিবি পুলিশ ও দামকুড়া থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধারসহ মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ১টার দিকে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একই এলাকার মো: সদর আলীর ছেলে মো: রাজিব রহমান (৩১)-কে গ্রেপ্তার করলেও বদরুল ইসলামের ছেলে বাছিরুল (৩৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি পলাতক আসামির সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

এছাড়াও দামকুড়া থানা পুলিশ গত ১৮ অক্টোবর বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে জনসাধারণের সহায়তায় জোতরাবন গ্রামের আব্দুল আলিমের স্ত্রী মোসা: শিল্পি বেগম (৩৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৫১০ টাকা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে। এছাড়াও পলাতক আসমিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

Update Time : ০২:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬