স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় পেশাদার মাদক ব্যবসায়ি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি সুলতান আহমেদ মন্ডলকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে বাঘা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আাসামির নাম সুলতান আহমেদ মন্ডল (৫২)। সে পৌরসভার চকছাতারী গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে।
বাঘা থানা পুলিশ জানান, বাঘা থানার জিআর মামলা নম্বর ২৪০/১৭ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯ (১) ধারার ৯ (ক) উপধারায় দায়ের করা মামলায় বিচারিক কার্যক্রম শেষে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সুলতান আহমেদ মন্ডল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দির্ঘদিন যাবৎ সে সুকৌশলে পুলিশের চোখ এড়িয়ে মাদক ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর হয়েছে।
Reporter Name 






















