Dhaka ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন সার পাচার ও অপচয় ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ০৪:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৪২ Time View

স্টাফ রিপোর্টার : নাটোরের বড়াইগ্রামে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মোস্তফা আলী (৪২) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটক মোস্তফা আলী পটুয়াখালী সদর উপজেলার বোতলবুনিয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

এসআরবি-৫ এর দেয়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এসআরবির একটি যৌথ অভিযানকারী দল উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মোস্তফা আলীকে আটক করা হয়। তাঁর হেফাজত থেকে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।

অভিযান শেষে জালনোট ও উদ্ধার হওয়া মোবাইলসহ আসামিকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করেছে এসআরবি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম খান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও জাল টাকা নিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

Update Time : ০৪:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬