Dhaka ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১২০ Time View

অনলাইন ডেস্ক : সায়নী গুপ্তা। বাঙালি অভিনেত্রী। তবে অভিনয় করেন বলিউডে। হিন্দি সিনেমা ও সিরিজে বেশ পরিচিত মুখ তিনি। অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। এবার নাম লেখালেন নির্মাণে। আর প্রথম নির্মাণেই চমকে দিলেন তিনি।

সায়নী নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আসমানি’ একটি-দুটি নয়, ১০টি উৎসবে নির্বাচিত হয়েছে। আগামী দুই মাসে এসব উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি। খবর বলিউড হাঙ্গামার।

যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ভারতের ১০ উৎসবে দেখা যাবে ‘আসমানি’। ইতোপূর্বে বিভিন্ন আয়োজনে স্বীকৃতি পেয়েছে সিনেমাটি। ৫৯তম ওয়ার্ল্ডফেস্ট-হিউস্টন উৎসবে সেরা শিশুতোষ সিনেমার স্পেশাল জুরি এবং ইন্ডি-মিম ফিল্ম ফেস্টিভ্যালে জিতে নিয়েছে সেরা শর্ট ফিল্ম অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড।

এক দাদি ও তার নাতনিকে ঘিরে সিনেমাটির গল্প। একটি গাড়ি কিভাবে তাদের জীবনে নানাভাবে মিশে আছে, সেটা দেখা যাবে। এতে ভালোবাসা, হারানোর ক্ষত আর বন্ধুত্বের অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছেন সায়নী।

উল্লেখ্য, সায়নীর জন্ম ১৯৮৫ সালে কলকাতায়। পড়েছেন ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। ২০১২ সালে ‘সেকেন্ড ম্যারেজ ডট কম’ সিনেমা দিয়ে অভিষেক হয় তার। এরপর তিনি অভিনয় করেছেন ‘ফ্যান’, ‘জলি এলএলবি ২’, ‘জাজ্ঞা জাসুস’, ‘যাব হ্যারি মেট সেজাল’, ‘ফুকরে রিটার্নস’, ‘আর্টিকেল ১৫’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ সায়নীকে দেখা গেছে ২০২৪ সালের ‘খাবো কা ঝামেলা’য়। এছাড়া ওটিটিতে তাকে দেখা গেছে ‘ফোর মোর শটস প্লিজ!’, ‘কল মি বে’, ‘দিল্লি ক্রাইম’ ও ‘গ্লোরি’তে।

Post Views: 13

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

Update Time : ০৬:৪৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬