Dhaka ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩৯ Time View

অনলাইন ডেস্ক : পাকিস্তানি সংগীতের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছে কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’। ২০২২ সালে মুক্তির পর বিশ্বজুড়ে শ্রোতাদের মাতিয়ে দেওয়া গানটি এবার ইউটিউবে ১ বিলিয়ন ভিউ অতিক্রম করেছে। পাকিস্তানি কোনো মিউজিক ভিডিওর জন্য এমন অর্জন এটাই প্রথম। কোক স্টুডিওর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ মাইলফলক উদযাপনের ঘোষণা দেওয়া হয়। গানটির প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য শ্রোতা-দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে কর্তৃপক্ষ।

আলী শেঠি ও শায়ি গিলের কণ্ঠে ‘পাসুরি’ প্রকাশিত হয় ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি। প্রকাশের পর থেকেই গানটি পাকিস্তানের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। সময়ের সঙ্গে সেই জনপ্রিয়তা আরও বাড়তে থাকে। চার বছরের বেশি সময় পর এসে ইউটিউব ভিউয়ের হিসাবে ১০০ কোটির ঘরে প্রবেশ করল গানটি।

শুধু ইউটিউবেই নয়, অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটির দাপট ছিল চোখে পড়ার মতো। স্পটিফাইয়ে ৪০ কোটি ৫০ লাখের বেশি স্ট্রিমিং নিয়ে এটি এখনো সবচেয়ে বেশি শোনা পাকিস্তানি গানগুলোর অন্যতম। ‘পাসুরি’র আন্তর্জাতিক জনপ্রিয়তার আরেকটি বড় প্রমাণ মিলেছিল ২০২২ সালের গুগল ট্রেন্ডসে। সে বছর বিশ্বে সবচেয়ে বেশি সার্চ হওয়া গানগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল গানটি। গুগলের ‘হাম টু সার্চ’ ফিচারেও শীর্ষস্থান দখল করেছিল এটি।

গানটির সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। ‘পাসুরি’র মোট ইউটিউব ভিউয়ের প্রায় ৯০ শতাংশই এসেছে পাকিস্তানের বাইরের দর্শকদের কাছ থেকে। বিশ্বের ৬০টিরও বেশি দেশে গানটির ভিডিও দেখা হয়েছে। পাকিস্তানি সংগীতের পরিচিত গণ্ডি পেরিয়ে গানটি পৌঁছে গেছে বৈশ্বিক শ্রোতাদের কাছেও।

গানটির জনপ্রিয়তা এতটাই ছড়িয়ে পড়ে যে, মার্ভেল স্টুডিওর জনপ্রিয় সিরিজ ‘মিস মার্ভেল’-এও এর ব্যবহার দেখা যায়। এর মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের কাছে পাকিস্তানি সংগীতের আরও একটি দরজা খুলে যায়। পরে ‘পাসুরি’র জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কোক স্টুডিও আফ্রিকা গানটির আফ্রোবিটস সংস্করণ প্রকাশ করে। সেখানে আলী শেঠির সঙ্গে কণ্ঠ ও সংগীতায়োজনে যুক্ত হন মারওয়ান মুসা ও রিকাডো ব্যাংকস।

Post Views: 7

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

Update Time : ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬