Dhaka ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন – সময়ের কথা ২৪ ধর্ষণ ও যৌন সহিংসতা : উদ্বেগজনক পরিসংখ্যান ও প্রতিকারের পথ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের অনলাইন ট্রেডিং না প্রতারণার ফাঁদ? বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী সাদা শাড়িতেও মোহময়ী মিম – সময়ের কথা ২৪

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১০:১৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ০ Time View

স্টাফ রিপোর্টার : পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে মাত্র ছয় মাস। ছয় মাসে ১৭ বছরের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এমন ভাবা উচিত নয়। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর পৌরসভার রহমতখালী খাল পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেরুদণ্ডহীন রেখে গেছে। ভঙ্গুর অর্থনীতি বর্তমানে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বর্তমান সরকার বিভিন্ন সেক্টরে উন্নয়ন কার্যক্রমের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন কিছুটা সময় সাপেক্ষ। কিছু কিছু ক্ষেত্রে উন্নয়নের সুফল ইতোমধ্যে জনগণ পেতে শুরু করেছে।

এ্যানি চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ২০ হাজার কিলোমিটার নদী এবং খাল খনন ও পুনঃখনন শুরু করেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণের দীর্ঘ দিনের প্রত্যাশা পদ্মা ব্যারেজের কাজ সহসাই শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি জানান।

এসময় জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

Post Views: 29

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

Update Time : ১০:১৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬