Dhaka ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী টিভিতে আজকের খেলা – সময়ের কথা ২৪ রাজধানীতে চালু হচ্ছে দুটি মনোরেল, চলবে যেসব রুটে স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু

৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

  • Reporter Name
  • Update Time : ০৮:১৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ০ Time View

অনলাইন ডেস্ক : দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘ধর্মন’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। এবার সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করলেন অভিনেত্রী শ্রীলীলা। প্রথমবারের মতো একই ছবিতে দেখা যাবে রজনীকান্ত ও শ্রীলীলাকে। প্রায় ৫০ বছরের বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও এই জুটির পর্দায় রসায়ন কেমন হবে, তা নিয়ে ইতিমধ্যে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। সম্প্রতি শ্রীলীলার যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা।

ছবিটি পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। শ্রীলীলাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা। এতে অভিনেত্রীর উপস্থিতির ঝলক তুলে ধরা হয়েছে। রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও ‘ধর্মন’ ছবিতে অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খান্না। পরিচালক অশ্বথ মারিমুথুর সঙ্গেও এটিই রজনীকান্তের প্রথম কাজ।

ছবিটির এক ঝলক প্রকাশের পর থেকেই রজনীকান্তের চরিত্র নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তাঁকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যেতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে চরিত্রটির পরিচয় দিতে নির্মাতারা ব্যবহার করেছেন ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ, যার অর্থ খারাপ মানুষ। ফলে ছবিতে রজনীকান্তকে প্রচলিত নায়কের বাইরে কিছুটা নেতিবাচক বা ধূসর চরিত্রে দেখা যেতে পারে বলে ধারণা করছেন অনুরাগীরা।

১৯৭৮ সালে মুক্তি পাওয়া রজনীকান্তের ‘মুলম মলারুম’ ছবির চরিত্রের সঙ্গেও নতুন ছবির চরিত্রের কিছুটা মিল খুঁজে পাচ্ছেন ভক্তরা। প্রকাশিত কয়েকটি দৃশ্যে তাঁর হাতে রক্তের দাগ দেখা যাওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে চরিত্রটির প্রকৃত রূপ সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু জানাননি।

জানা গেছে, ‘ধর্মন’ ছবির তৃতীয় পর্যায়ের শুটিং গত সেপ্টেম্বরে শেষ হয়েছে। বর্তমানে চলছে শেষ পর্যায়ের কাজ। ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে ‘পেটা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টাইয়ন’ ও ‘কুলি’ ছবিতে রজনীকান্তের সঙ্গে কাজ করেছেন তিনি।

অন্যদিকে, তামিল চলচ্চিত্রে নিজের অবস্থান ক্রমেই শক্ত করছেন শ্রীলীলা। চলতি বছরের শুরুতে ‘পরাশক্তি’ ছবির মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক হয় তাঁর। এরপর থেকেই একাধিক বড় বাজেটের ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন তিনি। ধনুষ ও মমুটির আগামী ছবি ‘ওম’-এ ধনুষের স্ত্রী রোজা চরিত্রে অভিনয় করছেন শ্রীলীলা। এ ছাড়া অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ ছবিতেও দেখা যাবে তাঁকে।

‘ধর্মন’ ছবির মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

Update Time : ০৮:১৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬