Dhaka ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ০ Time View

অনলাইন ডেস্ক : লোকগান নিয়ে সূচনা শেলীর দীর্ঘ যাত্রা। দেশ ছাড়িয়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করেছেন বাংলার লোক ঐতিহ্যের সুর। এবার তিনি অংশ নিতে যাচ্ছেন কিরগিজস্তানের বিখ্যাত ‘ওয়ার্ল্ড নোম্যাড গেমস’-এ।

এটি কিরগিজস্তানের বেশ জনপ্রিয় একটি আয়োজন। যেখানে এশিয়ার বিভিন্ন দেশের ক্রীড়া ও সংস্কৃতির সম্মিলন ঘটে। মূলত নোমেডিক বা যাযাবর জাতির ঐতিহ্যকে উদযাপনের উদ্দেশ্যে এ উৎসব অনুষ্ঠিত হয়। ১ সেপ্টেম্বর শুরু হবে উৎসবটির ষষ্ঠ আসর, চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

এই গেমসের সাংস্কৃতিক আয়োজনে ফোক গানের প্রতিযোগিতায় অংশ নেবেন সূচনা শেলী। সঙ্গে থাকবে তার ব্যান্ড ‘দিব্যজ্ঞানী’। বাংলাদেশের লোকসংগীতের নিজস্ব সুর, ঐতিহ্য ও মরমি দর্শন তুলে ধরবেন তারা।

এ প্রসঙ্গে সূচনা শেলী বলেন, ‘বাংলাদেশের লোকসংগীত শুধু আমাদের সংস্কৃতির অংশ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের মানুষের জীবন, দর্শন, আত্ম-অনুসন্ধান ও মানবিকতার দীর্ঘ ঐতিহ্য। আন্তর্জাতিক একটি মঞ্চে দাঁড়িয়ে সেই গান ও দর্শনকে বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে পারা আমার জন্য একই সঙ্গে আনন্দের ও গর্বের। চেষ্টা করব আমাদের পরিবেশনায় বাংলার মাটি, মানুষের জীবন, লালনের মানবতাবাদী দর্শন এবং বাংলার মরমি সংগীতের বৈচিত্র্য তুলে ধরতে। প্রতিযোগিতায় ভালো করার পাশাপাশি বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের লোকসংগীতের স্বকীয়তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’

এর আগে ২০২৫ সালে কিরগিজস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়ে শতাধিক দেশের প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন সূচনা শেলী।

Post Views: 64

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

Update Time : ০৫:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬