স্টাফ রিপোর্টার : প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্ন কর্মীদের ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
বুধবার দুপুরে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বৃষ্টিতে জমে থাকা পানি প্রবাহ সচল করতে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি পরিচ্ছন্ন কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রাখার নির্দেশনা দেন। পরিদর্শনকালে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান তিনি।
এ সময় পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।
Post Views: 3
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 





















