Dhaka ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

রাজশাহীর পবাতে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

  • Reporter Name
  • Update Time : ০৫:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১০৬ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ভাতিজার হাঁসুয়ার কোপে ইদ্রিস আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জেলার পবা উপজেলার দাধপুরের বাগিচাপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী একই এলাকার সৈয়দ মন্ডলের ছেলে। এই ঘটনায় আফজাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া নিহত ইদ্রিসের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মাঠে কৃষি কাজ করতে গিয়ে মূলত বাবার সামনে ছেলের বিড়ি খাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। প্রথমে নিহত ইদ্রিস আলীর ছেলের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে ইদ্রিসের ছেলের পক্ষ নেয় ভাতিজা আফজাল হোসেন। এক পর্যায়ে ভাতিজা আফজাল হাঁসুয়া দিয়ে ইদ্রিস আলীকে কোপ দেয়। এতে তার এক পায়ের উড়ুর উপর মারাত্মক হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে পথিমধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

হাসপাতালের মর্গের সমনে কথা হয় নিহতের স্বজনদের সঙ্গে। এসময় তারা জানান, আমরা বাড়িতে কাজ করছিলাম। মারামারির কথা শুনে এসে দেখি ইদ্রিস আলীর পা রক্তাক্ত হয়ে আছে। তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক জানায় তিনি মারা গেছেন। তার মরদেহের ময়নাতদন্ত হবে, তাই আমরা বসে আছি।

এ বিষয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিও আহত হয়েছে। সে পুলিশ হেফাজতে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

রাজশাহীর পবাতে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

Update Time : ০৫:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬