Dhaka ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
রাজধানীতে চালু হচ্ছে দুটি মনোরেল, চলবে যেসব রুটে স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৮২ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে গাঁজা ও নগদ অর্থসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৩টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা (নিউকলোনী) গ্রামের মৃত আব্দুল খালেক শেখের স্ত্রী শেফালী বেগম (৬৪)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় শেফালীর বসতবাড়ি তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয়ের নগদ ১১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, আসামি শেফালী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় পূর্বের ৬টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ২০ এপ্রিল ২০২১; ৩০ জুন ২০২১; ২৭ সেপ্টেম্বর ২০২০; ১৯ ডিসেম্বর ২০২১; ২৮ এপ্রিল ২০২৫ এবং ২০ নভেম্বর ২০২৫ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল।

আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাজধানীতে চালু হচ্ছে দুটি মনোরেল, চলবে যেসব রুটে

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : ১২:৪৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬