Dhaka ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

  • Reporter Name
  • Update Time : ০৩:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৪১ Time View

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ১১টার উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর গ্রামে এঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম কামাল হোসেন (৩৫)। পেশায় তিন অটোরিকশা (দোলনা) চালক ছিলেন। বাবার নাম সাইদুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেন প্রতিদিনের মতই বুধবার সকালে গাড়ি নিয়ে বের হন। সারাদিন দোলনা গাড়ি চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেন। এরপর পরিবারের সাথে দেখা করে তিনি নিকটবর্তী ভেরেন্ডী বাজারে যাওয়ার কথা বলে বেরিয়ে পড়েন। এরপর রাত ১১ টার দিকে তার মরদেহ পাওয়া যায় তারই বাড়ির উঠানের দরজার সামনে।

নিহতের স্ত্রী সামিয়ারা জানান, স্বামীর খোঁজখবর নিতে রাত সাড়ে আটটার দিকে স্বামীর নাম্বারে ফোন করে শেষ কথা হয় তার। এরপর কামালের বাড়ি ফিরতে দেরি হলে রাত ১১ টার দিকে বাড়ির সদর দরজার বাইরে এসে দেখি অটো ভ্যানের পাশে পড়ে আছে কামালের মৃত দেহ। গলায় আঘাতের চিহ্ন।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান, পিপিএম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

Update Time : ০৩:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬