স্টাফ রিপোর্টার : রাজশাহী দূর্গাপুর থানা এলাকা হতে চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মোঃ মাজিদ (২০)’কে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী ।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) রাত্রী ৭টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল রাজশাহী দূর্গাপুর থানাধীন দূর্গাপুর বাজার হতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে দূর্গাপুর থানার চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ মাজিদ (২০), পিতা-মোঃ আব্দুল মান্নান, সাং-সফলগাছী, থানা-দূর্গাপুর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে।
র্যাব আরও জানায়, ভিকটিম তার শিশু সন্তানকে নিয়ে শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। আসামি মোঃ মাজিদ (২০) ভিকটিমের রুমে চাতাল দিয়ে প্রবেশ করে ভিকটিমকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিম চিৎকার করলে ধর্ষণকারী দৌড়ে পালিয়ে যায়। উক্ত আসামির বিরুদ্ধে দূর্গাপুর থানার মামলা নং-১২, তারিখ-১৫/০৭/২০২৬ খ্রিঃ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ৯(৪)(খ) আইনে মামলা রুজু হয়।
Post Views: 2
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 


















