স্টাফ রিপোর্টার : অভিনব কায়দায় যাত্রীবেশে বাসে করে মাদক পরিবহনকালে ১১২ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সোনবার (৩ আগষ্ট) রাত ১২ টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা মোড় এর সামনে চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহী গামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করাকালীন সময় ঢাকাগামী যাত্রীবাহী জমজম পরিবহন বাস ( যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো ব ১৫-৮২২৮) কে থামিয়ে তল্লাশী করলে যাত্রীবেশে অভিনব কায়দায় বহনকৃত ১১২ বোতল ফেন্সিডিল (এস্কাফ-৫৫ & ফেয়ারডিল-৫৭ ) সহ মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম (৪২), পিতা- মোঃ নৈমুদ্দিন সরদার, মাতা- মোছাঃ সানোয়ারা বেগম, সাং-হাউসনগর (বারিকবাজার) থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ-কে গ্রেফতার করে।
র্যাব আরও জানায়, উক্ত মাদক সংক্রান্ত বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল (এস্কাফ & ফেয়ারডিল) অবৈধভাবে সংগ্রহ পূর্বক রাজশাহী সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে, এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল (এস্কাফ & ফেয়ারডিল) সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে ।
উক্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদক মামলা রুজু প্রকৃয়াধীন রয়েছে।
Post Views: 12
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 
















