Dhaka ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
স্বরাষ্ট্রমন্ত্রী – বাংলার আলো প্রতিদিন নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮ পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ জুলাই গণঅভ্যুত্থানে সুপ্রিম কোর্টের আইনজীবীদের ঐতিহাসিক ভূমিকা – বাংলার আলো প্রতিদিন হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের প্রবল গণপ্রতিরোধের মুখে চব্বিশের ৫ আগস্ট হাসিনার স্বৈরশাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ – বাংলার আলো প্রতিদিন ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১ যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

  • Reporter Name
  • Update Time : ০৪:১৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ০ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), বোয়ালিয়া ও কাটাখালী থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন, এসকাফ সিরাপ উদ্ধার এবং নারীসহ ৮মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া (সিটি বাইপাস) এলাকায় অভিযান পরিচালনা করে মহিষবাথান গ্রামের মো: মোজাম্মেলের ছেলে মো: আব্দুল্লাহ আল মামুন ওরফে বাবু (৩২) এবং একই থানার মহিষবাথান উত্তরপাড়া (সিটি বাইপাস) গ্রামের মৃত বরকত আলীর মেয়ে ও মো: মোখলেছুর রহমানের স্ত্রী মোছা: নার্গিস (৫০)- কে গ্রেপ্তার করে। এ সময় বাবুর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং নার্গিসের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে নার্গিসের হেফাজত হতে মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি বাবুর বিরুদ্ধে রাজপাড়া থানায় ৬টি এবং বোয়ালিয়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।

এছড়াও একই তারিখ বিকাল আনুমানিক সোয়া ৪ টার দিকে রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার হেতেমখাঁ (লিচু বাগান) গ্রামের মো: সিরাজুল হকের ছেলে মো: সাজিদ (৩৩) এবং কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া (গোলজারবাগ) গ্রামের মো: সাজিদের স্ত্রী মোছা: রোজিনা (৪০)-কে গ্রেপ্তার করে। এ সময় সাজিদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত রোজিনা সাজিদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। গ্রেপ্তারকৃত আসামি সাজিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ৩টি, রাজপাড়া থানা ৩টি এবং কাশিয়াডাঙ্গা থানায় ১টি মাদক মামলা রয়েছে। অপরদিকে রোজিনার বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় ১টি মাদক মামলা রয়েছে।

একই তারিখে অপর অভিযানে বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে বোয়ালিয়া থানার জোতমহেষ পাঠানপাড়ার হায়দার আলীর মেয়ে ও ফরিদ হোসেন ডালিমের স্ত্রী মোসা: রজনী খাতুন (৩১) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করাকালে রজনী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে একই তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পাঠানপাড়া এলাকায় পুনরায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি রজনীকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে গত ২ আগস্ট রাত আনুমানিক ১০ টার দিকে কাটাখালী থানার চককাপাশিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার কুমারপাড়া গ্রামের পুলক কর্মকারের ছেলে পাপন কর্মকার (৩৫) এবং একই থানার বোয়ালিয়াপাড়া গ্রামের মো: আ: সালামের ছেলে মো: মুরাদ হাসান (৩৭)-কে গ্রেপ্তার করে। এ সময় পাপনের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত মুরাদ দীর্ঘদিন ধরে পাপনের সহযোগী হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়িয়ে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এদিকে গত ৩ আগস্ট রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে কাটাখালী থানার হরিয়ান দহপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: গোলাম রব্বানীর ছেলে মো: ফয়সাল বারী (২৩)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রী – বাংলার আলো প্রতিদিন

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

Update Time : ০৪:১৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬