স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলার আত্রাই থানাধীন আত্রাই চার রাস্তার মোড় এলাকা হতে অবৈধ মাদক বুপ্রেনরফিন ইনজেকশন সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, র্যাব সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল সোমবার (৩ আগস্ট) রাত্র ২.৪০ মিনিটে নওগাঁ জেলার আত্রাই থানাধীন আহসানগঞ্জ ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের অন্তর্গত আত্রাই চার রাস্তার মোড় এর দক্ষিণ পাশে মেসার্স হীরা মুক্তা ট্রেডার্স এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মোঃ কাওছার প্রামানিক (২৪), পিতা- মৃত আব্দুর রাজ্জাক, সাং-ভরতেতুলিয়া, থানা-আত্রাই ও জেলা-নওগাঁ’কে গ্রেফতার করে । জব্দকৃত ৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন আসামি মোঃ কাওছার প্রামানিক (২৪) এর হেফাজত হতে জব্দ করা হয়।
ধৃত আসামী এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশনসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। উক্ত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার আত্রাই থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Post Views: 12
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 
















