Dhaka ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিমের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, চোলাইমদ, হেরোইন ও নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (২ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে দাশপুকুর বৌ-বাজার গ্রামের মৃত বাবুর ছেলে মো: বাপ্পি ওরফে হিটু (৩৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৪৩০ টাকা জব্দ করা হয়।

এছাড়াও সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক পৌনে ১টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার আইডি বাগানপাড়ার পলাতক আসামি বুলবুলির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বহরমপুর ব্যাংক কলোনী গ্রামের মৃত আহাদ আলী সরকারের ছেলে মো: মোস্তাক আহম্মেদ (৪৬)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০৫ গ্রাম গাঁজা এবং ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৮০০ টাকা জব্দ করা হয়।

তাছাড়াও একই তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার আইডি বাগানপাড়ার পিতা মৃত বুদু শেখের ছেলে রাব্বুল শেখের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে রাব্বুল শেখ (৬৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৯১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৫ গ্রাম গাঁজা ও ০.০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : ১২:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬