Dhaka ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৬১ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বেলপুকুর থানা এলাকা থেকে চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি মোঃ আব্দুল্লাহ (৩০)’ কে গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) রাত ৭:৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫, এর আভিযানিক দল নগরীর বেলপুকুর থানাধীন মাহেন্দ্রা বাজার থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে দূর্গাপুর থানার চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আব্দুল্লাহ (৩০), পিতা-মৃত নুরুল,সাং-মাহেন্দ্রা, থানা-বেলপুকুর,জেলা: রাজশাহীকে গ্রেফতার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, বাদী (ভিকটিম) তার নিজ মায়ের বাড়ী গাজীপুর থেকে রাজশাহী স্বামীর বাড়ী ফেরার পথে ঘটনাস্থল রাজশাহী দূর্গাপুর থানাধীন হাড়িয়াপাড়া গ্রামের উদ্দেশ্যে গমনের জন্য অটোযোগে রওনা হয়। অটোর সকল যাত্রী নেমে গেলে অটো চালক মোঃ আব্দুল্লাহ (৩০) ভিকটিমের বাড়ীর রাস্তায় না গিয়ে অন্য রাস্তার পথিমধ্যে পাট ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষন করার চেষ্টা করে এবং ভিকটিমের গলার স্বর্ণের চেইন এবং কানের দুলসহ কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

উক্ত আসামীর বিরুদ্ধে দূর্গাপুর থানার মামলা নং-০৯, তারিখ-১৩/০৭/২০২৬ খ্রিঃ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ৯(৪)(খ) আইনে মামলা রুজু হয়। উক্ত ধৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

Update Time : ০৩:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬