Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী ‘বেতনের কথা বলতেই বের করে দেওয়া হয়’, পারিশ্রমিকের জন্য কী হয়েছিল ছোটপর্দার

রাষ্ট্রীয় টিভি

  • Reporter Name
  • Update Time : ১২:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৩৪ Time View

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত : রাষ্ট্রীয় টিভি

admin
প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ১:২২ অপরাহ্ণ /
০

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তেহরানে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘নজিরবিহীন জনসমাগমের সম্ভাবনা’ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেলিভিশনের খবরে বলা হয়, ‘শহীদ ইমামের বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।’

সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ৮৬ বছর বয়সে খামেনি নিহত হন।

বুধবার সকালে কর্তৃপক্ষ জানায়, সেদিন সন্ধ্যায় তেহরানে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এরপর খামেনির মরদেহ তার জন্মস্থান পবিত্র শহর মাশহাদে দাফন করার কথা ছিল।

শনিবার থেকে তেহরানে হামলা চলছে। ক্ষেপণাস্ত্র হামলায় সামরিক ও সরকারি অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে জানাজা স্থগিতের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির কোনো সম্পর্ক আছে বলে কর্তৃপক্ষ উল্লেখ করেনি।

অনুষ্ঠানের আয়োজক সংস্থা তেহরানের ইসলামিক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি রাষ্ট্রীয় টিভিকে বলেন, প্রত্যাশিত লাখো মানুষের অংশগ্রহণ এবং সে অনুযায়ী প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার প্রয়োজনের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

রাষ্ট্রীয় টিভি

Update Time : ১২:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬