Dhaka ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১২:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৯৬ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, (৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ হোসনীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মো: মিনহাজুল ইসলাম ওরফে ছবির স্ত্রী মোসা: রুমা খাতুন (৩৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় ১টি ও রাজপাড়া থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : ১২:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬