Dhaka ১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী টিভিতে আজকের খেলা – সময়ের কথা ২৪ রাজধানীতে চালু হচ্ছে দুটি মনোরেল, চলবে যেসব রুটে স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৬:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৩১ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাশিয়াডাংগা থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ১৩৭.৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী মোঃ মিনহাজুল (৪৪)‘কে হাতেনাতে গ্রেফতার করেছে সিপিএসসি, র‍্যাব-৫।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সোমবার (১০ আগস্ট) রাত্রি ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব হেডকোয়াটারস্ ইন্ট উইং এর সহযোগিতায় র‌্যাব-৫, সিপিএসসি এর চৌকস আভিযানিক দল জানতে পারে রাজশাহী গোদাগাড়ী থেকে এক বা একাধিক মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে বাস যোগে রাজশাহীতে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১০ আগস্ট রাজশাহী মহানগরীর কাশিয়াডাংগা থানাধীন পশ্চিম বালিয়াপাড়া শ্যামপুকুর মোড়স্থ জনৈক মোঃ মামুন আল কবির এর মুদির দোকানের সামনের হাইওয়ে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করাকালীন ঘটনাস্থলে আর ট্রাভেলস্ বাসটিকে সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পাইয়া কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই উক্ত বাসটির ভিতর হইতে আসামী মোঃ মিনহাজুল (৪৪), পিতা-মোঃ সিরাজ, মাতা-মোছা-মিনারা খাতুন, স্থায়ী ঠিকানাঃ সাং বেগমপুর ৮নং ওয়ার্ড (বিরামপুর পৌরসভা), থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর’কে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে সে হেরোইন পরিবহনের কথা স্বীকার করে এবং নিজ হাতে প্যান্টের সামনের বাম পকেট হইতে বিশেষ কায়দায় লুকায়িত হালকা বাদামী রংয়ের ২ টি স্বচ্ছ পলিপ্যাক বের করে দেয়। ২টি পলিব্যাগে মোট ১৩৭.৫ গ্রাম হেরোইন উপস্থিত স্বাক্ষীদের সামনে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী নগরীর কাশিয়াডাংগা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

Update Time : ০৬:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬