Dhaka ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীর উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট – বাংলার আলো প্রতিদিন

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

  • Reporter Name
  • Update Time : ০৫:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : বলিউডের রুপালি পর্দায় তার উপস্থিতি মানেই ছিল বাড়তি উন্মাদনা, অনবদ্য প্রাণোচ্ছলতা। অথচ ক্যারিয়ারের স্বর্ণালী সময়ে দাঁড়িয়েও হুট করে নিজেকে আড়ালে নিয়ে যান এক সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী প্রীতি জিনতা। দীর্ঘ আট বছর পার করে ফের বড় পর্দায় ফিরছেন এই তারকা।

এদিকে গ্ল্যামার জগতকে দূরে সরিয়ে সন্তান আর সংসারকে আগলে রাখার এই পথচলাকেই জীবনের সেরা সিদ্ধান্ত বলে মনে করছেন প্রীতি। বিয়ের পর এবং সন্তানরা পৃথিবীতে আসার পর ধীরে ধীরে ক্যামেরার সামনে কাজের পরিমাণ কমিয়ে দেন তিনি।

অভিনয় থেকে দূরে থাকলেও বসে থাকেননি; উদ্যোক্তা হিসেবে ব্যবসার দুনিয়ায় গড়ে তুলেছেন নিজের শক্তিশালী পরিচিতি। সর্বশেষ ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ চলচ্চিত্রে সানি দেওলের বিপরীতে দেখা গিয়েছিল তাকে।

কাকতালীয় বিষয় হলো, দীর্ঘ আট বছর পর ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির মাধ্যমে যখন তিনি আবারও কামব্যাক করছেন, তখনও তার বিপরীতের নায়ক সেই সানি দেওলই।

সম্প্রতি এই চলচ্চিত্রের একটি প্রচারণামূলক অনুষ্ঠানে নিজের দীর্ঘ বিরতি নিয়ে প্রীতি জিনতা বলেন, ‘সত্যি বলতে সিনেমাতে কাজ খুব বেশি মিস করিনি। বরং পরিবারের সঙ্গে উপভোগ করেছি মাঝের সময়টা। কারণ এটা একটা নতুন রকমের অভিজ্ঞতা।’

সন্তানকে জন্ম দেওয়া আমার জীবনের সবথেকে বড় মাইলস্টোন উল্লেখ করে তিনি আরও বলেন,‘সন্তানের জন্ম, তাকে বড় করা, ব্যক্তিগত জীবনের দিকে মনোনিবেশ করা। ব্যক্তিগত ভাবে মনে করি, সন্তানকে জন্ম দেওয়া আমার জীবনের সবথেকে বড় মাইলস্টোন।’

Post Views: 12

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নগরীর উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

Update Time : ০৫:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬