স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ১১ টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মোল্লাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মোল্লাপাড়া বড় মসজিদ এলাকার মো: জয়দুল ইসলামের ছেলে মো: জাহিদ হাসান আব্দুল্লাহ (২৪)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 


















