Dhaka ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী, ৪ মাদকসেবী গ্রেপ্তার অটোরিকশাচালক হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত মিথিলার পর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামিরা তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের গুরুত্বপূর্ণ সম্পদ : অর্থমন্ত্রী ঋতুস্রাবের সময় যেভাবে স্ত্রী রাশমিকার যত্ন নেন বিজয় রামগতি ও কমলনগরে ৩১ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণ: নিম্নমানের ইট অপসারণ করে দ্রুত ও মানসম্মত কাজ করছে বি জে কোম্পানি সাংবাদিকদের ‘রোষানলে’ পরীমনি, চট্টগ্রামের অনুষ্ঠান থেকে ‘বাদ’ ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা

নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১ Time View

সবুজ সরকার, নিয়ামতপুর (নওগাঁ): সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবছরের প্রতিপাদ্য ‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ জাতীয় পতাকা উত্তোলন, সমবায় শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান কর্মসূচির আয়োজন করে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন। সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ রেজাউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন
chobi-আলোচনা সভা শেষে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে সঞ্চয় ও ঋণদান কর্মসূচির ক্রেডিট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নির্বাচিত হয়। এ সময় সমিতির সভাপতি আব্দুল আলীমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার মোট সাতটি সমবায় সমিতি ও দুজন সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী, ৪ মাদকসেবী গ্রেপ্তার

নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

Update Time : ০৩:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬