অনলাইন ডেস্ক : মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে চলচ্চিত্র ‘চিরকুট’। এবার সিনেমাটির প্রচারে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির প্রচারণায় ঘোড়ার গাড়িতে চড়ে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় ঘুরেছেন ‘চিরকুট’ টিমের সদস্যরা।
গত ১৬ অক্টোবর দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে মুক্তি পায় চলচ্চিত্রটি। এরপর থেকে দর্শকদের কাছে সিনেমাটি পৌঁছে দিতে নানা ধরনের প্রচারণা চালিয়ে আসছেন নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। এরই অংশ হিসেবে রাজশাহীতে ঘোড়ার গাড়িতে চড়ে প্রচারণার আয়োজন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব্বইয়ের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘চিরকুট’। বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) থেকে এ প্রচারণা কার্যক্রম শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে রাজশাহী শহরের বিভিন্ন স্থানে প্রচার চালান টিমের সদস্যরা।
এ আয়োজনে অংশ নেন চলচ্চিত্রটির অভিনেতা শ্যামল মাওলা, অভিনেত্রী আজিজুন মীম, নির্মাতা মুনতাসির আকিব, শামীম আহসান, মাহিরা হাসানসহ ‘চিরকুট’ টিমের অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।
বর্তমানে দেশের বিভিন্ন স্টার সিনেপ্লেক্সের পাশাপাশি রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সেও প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘চিরকুট’।
Views: 8
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 





















