Dhaka ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৬ Time View

স্টাফ রিপোর্টার : জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবির পাশাপাশি পুলিশ ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন উপস্থিত ছিলেন।

অভিযানে উদ্ধার হওয়া তিনটি কষ্টিপাথরের মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। মূর্তিগুলোর আনুমানিক বাজারমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের পুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)। উদ্ধার হওয়া মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পরবর্তী সময়ে সংরক্ষণের জন্য পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

Update Time : ০৫:৪৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬