Dhaka ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

পাঁচ দিনে ৪৭৭ কোটি রুপি আয় করে ‘জেলার ২’-এর রেকর্ড

  • Reporter Name
  • Update Time : ০৩:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২৩ Time View

অনলাইন ডেস্ক : দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহে একের পর এক সিনেমার আয়ের রেকর্ড ভাঙছে নেলসন দিলীপকুমার পরিচালিত অ্যাকশন-কমেডি সিনেমাটি।মুক্তির পাঁচ দিনে বিশ্বজুড়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪৭৭ কোটি ৭৫ লাখ রুপি। এর মধ্য দিয়ে কমল হাসানের ‘বিক্রম’ ও বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর বিশ্বব্যাপী আয়কে ছাড়িয়ে গেছে সিনেমাটি।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সিক্যুয়েলটিতে আবারও টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। এতে খলনায়ক হিসেবে নতুনভাবে যুক্ত হয়েছেন এসজে সূর্য, সুরজ ভেঞ্জারামুডু, মিঠুন চক্রবর্তী ও বিদ্যা বালান।এ ছাড়া প্রথম সিনেমার মতোই অতিথি চরিত্রে দেখা গেছে মোহনলাল, শিবরাজকুমার ও জ্যাকি শ্রফকে। নতুন অতিথি চরিত্রে যুক্ত হয়েছেন হৃতিক রোশন ও বিজয় সেতুপতি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম সোমবার ভারতে সিনেমাটি নিট আয় করেছে ৪২ কোটি ৩৫ লাখ রুপি। এর মধ্যে তামিল সংস্করণ থেকে এসেছে ৩১ কোটি ৪০ লাখ, তেলুগু সংস্করণ থেকে ৭ কোটি ১৫ লাখ এবং হিন্দি সংস্করণ থেকে ৩ কোটি ৩৫ লাখ রুপি। কন্নড় সংস্করণ থেকে আয় হয়েছে ৪৫ লাখ রুপি।

এ নিয়ে ভারতে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ২৪২ কোটি ২৫ লাখ রুপি। দেশটিতে মোট গ্রস আয় ২৮৩ কোটি ৭৫ লাখ রুপি।অন্যদিকে, মুক্তির পঞ্চম দিনে বিদেশের বাজার থেকে আরও ১০ কোটি রুপি আয় করেছে ছবিটি। ফলে আন্তর্জাতিক বাজারে এর মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৯৪ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ৪৭৭ কোটি ৭৫ লাখ রুপি।

বিশ্বব্যাপী আয়ের হিসাবে কমল হাসানের ‘বিক্রম’-এর ৪২২ কোটি রুপি এবং বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর ৪৫৭ কোটি রুপির আয় ছাড়িয়ে গেছে ‘জেলার ২’। এর মধ্য দিয়ে সর্বকালের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে সিনেমাটি।এবার সিনেমাটির লক্ষ্য ‘পোন্নিয়িন সেলভান-১’, ‘কুলি’ ও ‘লিও’-এর আয় ছাড়িয়ে যাওয়া। এই তিন সিনেমার বিশ্বব্যাপী আয় যথাক্রমে ৪৮৮ কোটি, ৫১৮ কোটি ও ৬০৫ কোটি রুপি।

আজ মঙ্গলবার দশেরার ছুটি থাকায় ‘জেলার ২’-এর আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বক্স অফিসে বর্তমান গতি ধরে রাখতে পারলে প্রথম সপ্তাহেই ‘পোন্নিয়িন সেলভান ১’ ও ‘কুলি’-কে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত সিনেমাটি কত দূর এগোতে পারে, তা নির্ভর করছে আগামী দিনগুলোতে বক্স অফিসে এর আয় ধরে রাখার ওপর।
সূত্র: ডিএনএ

Post Views: 4

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

পাঁচ দিনে ৪৭৭ কোটি রুপি আয় করে ‘জেলার ২’-এর রেকর্ড

Update Time : ০৩:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬