সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মেট্রোপলিটনের ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে ডিবি পুলিশ বোয়ালিয়া থানার হোসেনীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে হেতেমখাঁ (কলাবাগান) গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম শহিদ (৪৫)-কে গ্রেপ্তার করে। এসময় শহিদুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য, আসামি শহিদুলের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি ও পেনাল কোড আইনে ১টি মামলা রয়েছে।
আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 






















