Dhaka ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

  • Reporter Name
  • Update Time : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৬ Time View

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল(স্ক্যাফ সিরাপ) জব্দ করেছে র‍্যাব-১০। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে একটি শিশুসহ তিনজনকে আটক করা হয়।
​
গতকাল রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
​
আটককৃতরা হলেন: ​শিউলি বেগম (৪৮), ​ডলি বেগম (৫০) (উভয়ের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী গ্রামে) ​শিশু তাহমিনা (১২)

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একটি চক্র মাদক বহন করে ঢাকা বা এর আশেপাশের এলাকায় নিয়ে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় সন্দেহভাজন একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়িটি থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং কৌশলে মাদক বহনের দায়ে গাড়িতে থাকা ওই শিশুসহ তিনজনকে আটক করা হয়।
​
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

Update Time : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬