Dhaka ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

দুর্গাপুরে মাছ ধরতে নিষেধ করায় বিধবা নারীর ওপর হামলার চেষ্টা, থানায় জিডি

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৩ Time View

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে পুকুরে মাছ ধরতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জোসনা বিবি (৫৫) নামের এক অসহায় বিধবা নারীর গলায় হাসুয়া ঠেকিয়ে হত্যার হুমকি ও তাঁর পুকুরপাড়ের আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় চার প্রভাবশালীর বিরুদ্ধে। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন আগে স্বামী হারিয়ে একাই জীবনযাপন করছেন জোসনা বিবি। সকালে তিনি নিজের পুকুরে চার ব্যক্তি মাছ ধরতে নেমে পড়লে নিষেধ করেন। এ সময় হান্নান, মান্নান, গোলাপ ও বাবু নামের চারজন তাঁকে মারধরের হুমকি দেন এবং গলায় হাসুয়া ঠেকিয়ে প্রাণনাশের ভয় দেখান। পরে তারা পুকুরপাড়ের বেশ কয়েকটি আমগাছ কেটে ফেলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

জোসনা বিবি বলেন, “আমি নিষেধ করতেই তারা ক্ষুব্ধ হয়ে আমার গলায় হাসুয়া ধরে ভয় দেখায়। এরপর আমার পুকুরপাড়ের আমগাছগুলো কেটে ব্যাপক ক্ষতি করেছে। এখন আমি খুব আতঙ্কে আছি। আমার প্রাণের নিরাপত্তা চাই এবং দোষীদের শাস্তি চাই।”

See also

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার পর ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

দুর্গাপুরে মাছ ধরতে নিষেধ করায় বিধবা নারীর ওপর হামলার চেষ্টা, থানায় জিডি

Update Time : ০৯:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬