Dhaka ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী টিভিতে আজকের খেলা – সময়ের কথা ২৪ রাজধানীতে চালু হচ্ছে দুটি মনোরেল, চলবে যেসব রুটে স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু

পাঁচবিবিতে মাদকবিরোধী প্রতিবাদে হামলার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০২:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৬ Time View

মো. আমজাদ হোসেন, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দেলোয়ার কসাই ও সনির ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাঁচবিবি শহরের প্রাণকেন্দ্র তিনমাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদক প্রতিরোধ কমিটি ও স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন পাঁচবিবি পৌরসভার সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন, ব্যবসায়ী মিজানুর রহমান মিজান, মাদক প্রতিরোধ কমিটির সদস্য জাকির হোসেন, নজরুল, দেলোয়ারসহ স্থানীয়রা।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। এর বিস্তার রোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেলোয়ার কসাই ও সনির ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এ সময় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করার আহ্বান জানান।

Post Views: 32

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

পাঁচবিবিতে মাদকবিরোধী প্রতিবাদে হামলার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

Update Time : ০২:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬