বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ এর আয়োজনে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা হুসনিয়ারা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কমিউনিটি পুলিশিং সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে নাটোরের পুলিশ সুপার শরীফুল হক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এম লুৎফর রহমান, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ও অন্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, সাংবাদিক সাইফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও উগ্রবাদ নির্মূলসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং ও জনগণকে এক কাতারে থেকে উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক সহ সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Post Views: 2
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
Reporter Name 





















