Dhaka ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া, কর্ণহার, রাজপাড়া, মতিহার ও পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, চোলাইমদসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ নর্দান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কয়েরদ্বারা মিতালী ক্লাবমোড় গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মো: তানভীর হাসান (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে কর্ণহার থানা পুলিশ গত ৫ সেপ্টেম্বর বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে দারুশা বাজার এলাকায় চেকপোস্ট অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার বড়বাড়ীয়া উত্তরপাড়া গ্রামের মো: আলাল উদ্দীনের ছেলে মো: নাঈম হোসেন (২৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া রাজপাড়া থানা পুলিশ একই তারিখ বিকাল আনুমানিক ৫ টার দিকে কোর্ট স্টেশন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার তানোর থানার বাকশপুর গ্রামের মো: ইনসান আলীর ছেলে বর্তমানে রাজপাড়া থানার মহিষবাথান গ্রামে বসবাতরত মো: নবাব আলী (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫পিস ট্যাপেন্টাডল ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, মতিহার থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক পৌনে ৩টার দিকে চরশ্যামপুর মিজানের মোড় এলাকার আনারুলের মেয়ে রুমার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে একই গ্রামের রুপচান্দ আলীর ছেলে মো: বাদশা মিয়া (৩২) ও ফজল আলীর ছেলে মো: আলমগীর ইসলাম (৩২)-কে গ্রেপ্তার করে। এসময় বাদশার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ২ হাজার ৯২০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। অপর আসামি আলমগীরের হেফাজত থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও মাদক সেবনের কাজে ব্যবহৃত ১টি রোল পেপার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি আলমগীর দীর্ঘদিন যাবত বাদশার সহযোগি হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি বাদশা ১জন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ৮টি মাদক, বিশেষ ক্ষমতা আইনে ১টি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামলা রয়েছে।

এছাড়াও পবা থানা পুলিশ একই তারিখ দুপুর আনুমানিক সোয়া ৩টার দিকে বড়গাছি বাজারের পুরাতন বিএডিসি গোডাউন এলাকায় অভিযান পরিচালনা করে নেশাজাতীয় দ্রব্য সেবন করে জনমনের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণের দায়ে বড়গাছি (কুঠিপাড়া) গ্রামের মো: তাহাসিন আলীর ছেলে মো: হামিদুর রহমান ওরফে ইরাক (২৪)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত ২৫০ মি.লি. চোলাইমদ উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীতে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : ০৩:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬