Dhaka ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে অনলাইন জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে ২ টার দিকে আরএমপির বিশেষ টিম বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে মো: বিজয় মোহাম্মদ বাদন (২৩) এবং মো: মুক্তার শেখের ছেলে মো: মারুফ ইসলাম (১৯)-কে গ্রেপ্তার করে।

এসময় আসামিদের হেফাজত থেকে জব্দ করা ২টি মোবাইল ফোন তল্লাশি করে মোট ১৫টি জুয়া/বেটিং অ্যাপস পাওয়া যায়। সেই সাথে বিজয়ের নিকট থেকে নগদ ১৮০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রাজশাহী নগরীতে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে আরএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ।

Bangla Photocard Generatorv3.7
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

Update Time : ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬